পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী উপজেলার এক সভা গতকাল সংগঠনের উপজেলার আহ্বায়ক রাজীব চক্রবর্তী সভাপতিত্বে সদস্য সচিব বিশুরাম বসুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক সুগ্ৰীব মজুমদার দোলন। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনীল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী,সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে,অজিত বিশ্বাস,অপু বৈদ্য,অমিত লালা,বনস্পতি বিশ্বাস, কার্তিক নন্দী,আদিত্য দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সূনীল চন্দ্র ঘোষ কে আহ্বায়ক, উজ্জ্বল কুমার চন্দ শান্তূ কে সদস্য সচিব নাম ঘোষণা করে বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের এডহক কমিটি গঠন করা হয়।
