শীত সকালে ঘোর কুয়াশায়
দেখা যায় না রবি ।
বিএমএফ থেকে কম্বল দিবে
ভালবাসা সবি ।
রাস্তার ধারে অসহায় মানুষ
জমাট বেঁধে থাকে ।
শীতের তোপে মানুষেরা
থর থর করে কাঁপে ।
খেজুর গাছে রসের হাঁড়ি
ভরে থাকে রসে ।
রসের পিঠা খাবে বলে
অসহায়রা থাকে বসে ।
রানা ভাইয়া ছুটে চলে
কম্বল ভান্ডার তরে ।
বস্তা বেঁধে কাঁধে করে
আনতে হবে ঘরে ।
আরও পড়ুন
বুড়ো-জোয়ান শিশু-কিশোর
বসে পরে রাস্তার পাশে ।
সবাই মিলে ছুটে চলে
রানা ভাইয়ার কাছে ।
এমনি করে যায় কেটে যায়
শীত মৌসুমের মাস ।
বিএমএফের কম্বল বিতরণ
এলো ভাই আজ ।।।
মানবতার কল্যাণে সত্যের প্রকাশ…
